চিনের অর্থনীতি ২.৩ শতাংশ বৃদ্ধি

Chinas Economy

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনের আর্থিক বৃদ্ধি। সূত্রের খবর, করোনা সংক্রমণে প্রথম আক্রান্ত দেশ চিন। এই পরিস্থিতির পর দেশের অর্থনীতি ২০২০ সালে ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ করা যায়, এই হার গত ৪৫ বছরের সর্বনিম্ন। এক্ষেত্রে অর্থনীতিবিদরা জানিয়েছেন, অন্যান্য দেশের তুলনায় অনেক দ্রুত ঘুরে দাঁড়িয়েছে চিনের অর্থনীতি। ওই দেশের পরিসংখ্যান দফতরের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, চিনের জিডিপি-র বহর এখন ১৫.৪২ লক্ষ কোটি ডলার। এ বিষয়ে আরও জানা যায়, অক্টোবর-ডিসেম্বরে এই বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ। প্রসঙ্গত, গত বছরের প্রথম ত্রৈমাসিকে যা সরাসরি ৬.৮ শতাংশ কমেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *