বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে ৩৭৪ ট্রেনি অ্যাপ্রেন্টিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৩৭৪ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী আইটিআই ও নন-আইটিআই পাশদের থেকে ট্রেনিং হবে ফিটার, কার্পেন্টার, মেশিনিস্ট সহ বিভিন্ন ট্রেডে।
নন-আইটিআই অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ৭৪টি। এরমধ্যে থেকে ফিটার: আসন সংখ্যা ৩০টি (অসং ১২, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে দুর্বল ৩)। মেশিনিস্ট: আসন সংখ্যা ১৫টি (অসং ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ২)। ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেক্ট্রিক): আসন সংখ্যা ১১টি (অসং ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১)। ইলেক্ট্রিশিয়ান: আসন সংখা ১৮টি (অসং ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ২)।
আইটিআই অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ৩০০টি। এরমধ্যে থেকে ফিটার: আসন সংখ্যা ১০৭টি (অসং ৪৩, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি ২৯, আর্থিকভাবে দুর্বল ১১)। কার্পেন্টার: আসন সংখ্যা ৩টি (অসং ২, ওবিসি ১)। পেইন্টার (জেনারেল): আসন সংখ্যা ৭টি (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। মেশিনিস্ট: আসন সংখ্যা ৬৭টি (অসং ২৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮, আর্থিকভাবে দুর্বল ৭)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): আসন সংখ্যা ৪৫টি (অসং ১৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে দুর্বল ৪)। ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ৭১টি (অসং ২৯, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৯, আর্থিকভাবে দুর্বল ৭)।
নন-আইটিআইয়ের ক্ষেত্রে— কোনও স্বীকৃত পর্ষদ/ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা নন-আইটিআই ট্রেডগুলিতে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৫-২-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২২ বছরের মধ্যে। আইটিআইয়ের ক্ষেত্রে– কোনও স্বীকৃত পর্ষদ/ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আইটিআই ট্রেডগুলিতে আবেদন করতে পারেন। তবে ওয়েল্ডার ও কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে বয়স হতে হবে ওই তারিখের হিসেবে ১৫ থেকে ২২ বছরের মধ্যে।
তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে ১৫-১-২০২১ তারিখের আগে।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে www.blw.indianrailways.gov.in বা www.blwactapprentice.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্বপ্রত্যয়িত জেরক্স স্ক্যান করে রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ১৭ ফেব্রুয়ারির মধ্যে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: 44th Batch Act. Appt./2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

