৫টি রাফাল থাকা আম্বালা ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকিতে চাঞ্চল্য

rafale

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার আম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে রাখা ৫টি রাফাল যুদ্ধবিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো চিঠিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, শুক্রবার একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই চাঞ্চল্য তৈরি হয়। এ বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, এই হুমকির চিঠি ভুয়ো বলেই মনে হচ্ছে। তবুও ঝুঁকি না নিয়ে বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে জানা গিয়েছে।

সূত্রের আরও খবর, আম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটি চারিদিকে রয়েছে ধুলকোট, বলদেব নগর, গার্নালা ও পঞ্জোখারা গ্রাম। তারই একপাশ দিয়ে গিয়েছে ১-এ নম্বর জাতীয় সড়ক। অতর্কিতে কেউ যাতে এই ঘাঁটি লক্ষ্য করে হামলা করতে না পারে, তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ভারতে এসেছিল ৫টি রাফাল যুদ্ধবিমান। এই বিমান হাতে পাওয়ার পর ভারতের বায়ুশক্তি অনেকটাই বেড়ে গিয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, আরও ২৮টি এক আসনবিশিষ্ট এবং ৮টি দুই আসনবিশিষ্ট রাফাল যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে ভারতের। প্রসঙ্গত, ফ্রান্সে তৈরি এই যুদ্ধবিমান একটানা ৩৭০০ কিমি উড়তে পারার পাশাপাশি মাঝ আকাশেই জ্বালানি ভরতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *