ব্রিসবেনে ইতিহাস – অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ব্রিসবেনে ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ী হল ভারত। এই দলে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মহম্মদ শামি, অশ্বিন ও জাদেজা খেলেননি ৷ তবুও কামাল করল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া ৷ শুভমান গিল, ঋষভ পন্থরা এই নজির গড়লেন ৷ ব্রিসবেনে ভারত ২-১ফলাফলে টেস্ট সিরিজ জিতে নিল। অস্ট্রেলিয়ার আগ্রাসনের উত্তর দিল ভারতীয় টিম। শুভমানের অসাধারণ পারফরম্যান্স, পূজারার দক্ষ ইনিংস ও শেষের দিকে পন্থের পারফরম্যান্স অসিদের জবাব দিল। প্রথম দিকে পূজারার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া আঘাত হানে। এরপর চলল ঋষভ পন্থের ব্যাট ৷ তাঁর ব্যাটে এল অর্ধশতরান ৷ পন্থের ৫০রান এল ১০০ বলে ৷ তিনি মেরেছেন ৪ টি চার ও ১ টি ছয় ৷
রীতিমতো দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। উইকেট না হারানোর পণ নিয়ে পঞ্চম দিনে ব্যাট করেছেন পূজারা ৷ অর্ধশতরান করলেন ৷ তাঁর কেরিয়ারের অনবদ্য হাফ সেঞ্চুরি ৷ ১৯৬ বলে ৫০রান করেন তিনি ৷ ৭ টি চার মেরেছেন। পূজারা হেজেলউডের বলে হাতে চোটও পান ৷ পূজারা কামিন্সের বলে এলবিডব্লু আউট হয়েছেন। অল্পের জন্য শতরান মাঠে ফেলে এলেন শুভমান গিল ৷ ৯১ রানে তিনি আউট হলেন। ওই মাঠে কুর্নিশ করলেন তরুণ এই ক্রিকেটারকে। ম্যাচের পঞ্চম দিনে ১৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি ৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৮ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৷ শতরান করতে না পারলেও পূজারার সঙ্গে জুটিতে শতরান করেন শুভমান।

