সুপ্রভাত
আজ রবিবার ০৫ আশ্বিন ১৪৩১; ই: ২২ সেপ্টেম্বর ২০২৪
জন্মদিনঃ পর্বতারোহীনি জুনকো তাবেই
প্রয়াণ দিবসঃ
গুরু নানক
লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
তিথিঃ কৃষ্ণ পঞ্চমী, রাত্রি ০৯:১৩ পর্যন্ত, পরে কৃষ্ণ ষষ্ঠী;
ভরণী নক্ষত্র, সকাল ০৬:৩২ পর্যন্ত, পরে রোহিণী নক্ষত্র;
জন্মরাশি: মেষ, দুপুর ১২:১৩ পর্যন্ত,পরে বৃষ রাশি।
সূর্যোদয়: সকাল ০৫:২৮/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:২৮
(সূর্য্যসিদ্ধান্ত)
জোয়ার আরম্ভ:- দিন-০১:৪৪; রাত-০১:৪৯
ভাটা আরম্ভ:- দিন-০৬:৩৪; রাত-০৬:৩৯
কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডি. সে.।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ: ৬৯%
বায়ু প্রবাহের গতি: ১০ কিমি/ঘন্টা
মেঘাচ্ছন্ন আকাশ।
শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘণ্ট
দেবীর দোলায় আগমন, ফল – মড়ক
দেবীর ঘোটকে গমন, ফল- ছত্রভঙ্গ
মহাপঞ্চমী: ২১ আশ্বিন (৮ অক্টোবর) মঙ্গলবার,
সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার বোধন।
মহাষষ্ঠী: ২২ আশ্বিন (৯ অক্টোবর) বুধবার দিন ০৭:০৮ পর্যন্ত,
শ্রী শ্রী দূর্গা মহা ষষ্ঠী;
সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।
মহাসপ্তমী: ২৩ আশ্বিন (১০অক্টোবর) বৃহস্পতিবার দিন ০৭:২৫ পর্যন্ত,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।
মহাষ্টমী: ২৪ আশ্বিন (১১অক্টোবর) শুক্রবার দিন ০৬:২৪ পর্যন্ত,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্ত।
সন্ধিপূজা: দিন ০৬:২৪ থেকে ০৭:১২-র মধ্যে সন্ধিপূজা।
দিন ০৬:৪৮-র মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্টমী ব্রতোপবাস।
দিন ০৭:১২ ও ০৮:৩০-র মধ্যে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহানবমীর কল্পারম্ভ ও মহানবমী পূজা প্রশস্তা: দেবীর নবরাত্রিক ব্রত সমাপন।
মহানবমী ও দশমী: ২৫ আশ্বিন (১২ অক্টোবর) নবমী শনিবার সকাল ০৫:৪৩ পর্যন্ত, পরে দশমী,
শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার মহানবমীর পূজা ও সকাল ০৫:৪৩-র মধ্যে বীরাষ্ঠমী ও মহাষ্টমী ব্রতের পরাণ।
সকাল ০৫:৪৩ ও ০৯:২৮-র মধ্যে শ্রীশ্রী শারদীয়া দেবী দুর্গার দশমীবিহিত পূজা শেষে বিসর্জ্জন প্রশস্তা। বিসর্জ্জন শেষে অপরাজিতা পূজা।
(সংগৃহীত)
