উৎসবের আমেজ তবে হারাচ্ছে শারদ সংখ্যা

puja magazin

আসছে পুজো। দুর্গার আরাধনা চলবে। এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে উৎসবের মেজাজ। প্যান্ডেল-প্রতিমা-থিম আয়োজন,শিল্পী সহ সব পুজোর আয়োজকদের ব্যস্ততা তুঙ্গে। জুড়ে-জড়িয়ে রয়েছে শারদ সংখ্যা। এসব কবি-গল্পকার-ঔপন্যাসিক সহ লেখকদের নির্যাস। শারদ সংখ্যা কি ফিকে হয়ে আসছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এমন কথা শোনা যাচ্ছে, বিভিন্ন পত্র-পত্রিকা সংস্থা পুজো সংখ্যা বের করলেও পাঠকরা সেভাবে পড়ছে না বা কিনছে না। দুর্গা পুজোর সঙ্গে পুজো সংখ্যার একটা নিবিড় যোগসূত্র ছিল। বাংলা সাহিত্য আর পূর্বের জায়গাতে নেই এটা নিয়ে গুঞ্জন শোনা যায়। সাহিত্যপ্রেমী মানুষের সংখ্যা ক্রমশ কমছে।
একটা সময় শারদ সংখ্যা নতুন লেখকদের জন্ম দিয়ে গিয়েছে। লেখা প্রকাশের পর লেখক-কবিরা উৎসাহ পেয়ে তাঁদের উদ্যম বেড়েছে। অনেক দিন থেকে এই চলটা ছিল। পুজোর সময় শারদ সংখ্যা বের হলেই বন্ধু-আত্মীয়-স্বজনদের উপহার দেওয়ার বিষয়টি ছিল। এখন আর সেই প্রচলন দেখা যায় না। পাঠক কমছে বা পড়ার উৎসাহ সেভাবে নেই। অনেক বাড়িতে শারদ সংখ্যা কেনার পর টেবিলেই পড়ে থাকতে দেখা যায়। প্রিয়জনদের কোনও অনুষ্ঠানে বই উপহার দেওয়ার প্রবণতা ফিরে আসার সম্ভাবনাও অতি ক্ষীণ। অত্যন্ত সাধারণ মানের উপহার হয়ে দাঁড়িয়েছে । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই রসনার স্বাদ-গন্ধ ও বর্ণ । দুর্গাপুজোয় প্রাণের আনন্দ যেমন রয়েছে তেমনি শারদ সংখ্যা আবার ফিরে আসুক পাঠক মনোরঞ্জনের জন্য। বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়ে উঠুক এ প্রত্যাশা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *