মধ্যমগ্রামে অত্যাধুনিক আর্ট গ্যালারি-শিল্প সুষমা

Silpo sushuma

এবার মধ্যমগ্রামে অত্যাধুনিক মানের আর্ট গ্যালারি ও শিল্প প্রদর্শনীশালা। একেবারে ব্যক্তিগত প্রয়াসে তৈরি করে রীতিমতো নজির গড়লেন শিল্প অনুরাগী অমিত পাল। মধ্যমগ্রাম সোদপুর রোডে নবনির্মিত শিল্প সুষমা আর্ট গ্যালারির উদ্বোধন হল। যে কোনও ছবির প্রদর্শনী বা শিল্পকলার নানা অনুষ্ঠান সবই ছিল শহর কলকাতার বুকে। এবার মধ্যমগ্রামে অত্যাধুনিক মানের আর্ট গ্যালারি তৈরি হল শিল্পকলার ছোঁয়া পেতে। উত্তর ২৪ পরগনা জেলার শিল্পচর্চার ক্ষেত্রে এক বাড়তি মাত্রা যোগ হল। শিল্প সুষমা আর্ট গ্যালারির উদ্বোধনে উপস্থিত ছিলেন ভাস্কর্য শিল্পী জহর দাশগুপ্ত, নাট্যকার প্রবীর গুহ,পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি সুদিন চট্টোপাধ্যায়, চিত্র পরিচালক দেবালয় ভট্টাচার্য সহ বিশিষ্ট শিল্পীরা। প্রদর্শনী শালার নাম রাখা হয়েছে শিল্প সুষমা। শিল্পচর্চা অনুরাগী মা সুষমা পালের জন্যই মূলত এই সাজানো উপহার তুলে দিলেন পুত্র অমিত।


এই আর্ট গ্যালারি শীততাপ নিয়ন্ত্রিত। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে সু-সজ্জিত। শুধু শিল্পচর্চা ছাড়াও ছোট আকারের বইমেলা, হস্তশিল্প প্রদর্শনী, ওয়াকশপ সেমিনার কনফারেন্স সবই করা যাবে এই আর্ট গ্যালারিতে। আয়োজক সূত্রের খবর,এখানে শিল্পীর বিশেষ দক্ষতা পরিমাপ করাও সম্ভব হবে। চিন্তাভাবনার বাস্তবে রূপ দিতে পেরে আবেগ তাড়িত অমিতবাবু। এমন উপহার পেয়ে খুশি মা সুষমা দেবীও। আগামী দিনে আর কলকাতায় দৌড়াতে হবে না শিল্প প্রদর্শনী বা শিল্প চেতনার ছোঁয়া নিতে। এখন থেকে জেলাতেই পাওয়া যাবে অত্যাধুনিক মানের এই শিল্পের স্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *