Controlling the Brain Through MeditationOthers 

মেডিটেশনে মস্তিষ্ক নিয়ন্ত্রণ

চিকিৎসা বিজ্ঞানে একটি কথা শোনা যায় “মেডিটেশন” । এর মানে শুধু চোখ বন্ধ করে থাকা নয়,নিজের মনের সঙ্গে নতুনভাবে পরিচিত হওয়া। এক্ষেত্রে মনোবিজ্ঞান (Psychology) কি বলছে তা একটু জেনে নেওয়া যাক। আমরা অনেকেই অস্থির মন নিয়ে প্রতিদিন কাজ করে থাকি। ঘুম থেকে ওঠার পর কাজের চিন্তা-ভাবনা শুরু করে থাকি। মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে উঠি,কথা বলি বা ভিন্ন কাজে মেতে থাকি। তাড়াহুড়ো করে যে দিনটা শুরু হয়,তার ফলে শরীর জেগে ওঠলেও মন অস্থির থেকে যায় । মনে রাখা দরকার, ঘুম থেকে ওঠার পর মনেরও নতুনভাবে শুরু হয়। অস্থির মন নিয়ে কাজ করা সম্ভব নয়। সুতরাং ক্লান্তি,বিরক্তি,চাপ,চোখে-মুখে ও মনে থাকবেই। তাই দিনের শুরুতেই মনকে শান্ত করে নেওয়া খুবই প্রয়োজন।

এ বিষয়ে মনোবিজ্ঞানীরা কি বলছে তা জানতে নজর রাখুন প্রতিবেদনে।ভোরে ঘুম থেকে উঠে মাত্র ৫–৭ মিনিট মেডিটেশন (Meditation) করলে মস্তিষ্কের কাজ করার ধরণ বদলে যাবে। শুধু মানসিক শান্তি নয়, চিন্তা-আবেগ ও আচরণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে। মস্তিষ্ক সবসময় ব্যস্ত থাকে বলেই তাকে শান্ত করাটা খুব প্রয়োজন। মস্তিষ্ক কখনও থামে না। প্রতি মুহূর্তে কিছু না কিছু চিন্তা চলতেই থাকে মস্তিষ্কে। প্রতিদিনের কাজ, নানা সমস্যা ও ভবিষ্যতের চিন্তা নিয়ে আমরা জেরবার থাকি। এই অবস্থার মধ্যে মস্তিষ্কের ভয়ের অংশ অ্যামিগডালা – (Amygdala) বেশি সক্রিয় হয়ে পড়ে। যার ফলস্বরূপ আমরা অকারণে টেনশন বা চাপ অনুভব করে থাকি। এক্ষেত্রে মেডিটেশন খুব সাহায্য করে থাকে। যখন আমরা কিছুক্ষণ শ্বাসের দিকে মন নিয়ে যাই, তখন মস্তিষ্ক আসতে আসতে শান্ত হতে শুরু করে। চিন্তার গতি অনেকটাই কমে আর মন একটু স্থির ও শান্ত হয়ে যায়।

Related posts

Leave a Comment