সুস্থ জীবনের জন্য প্রতিদিন হাঁটুন
হাঁটতে হবে প্রতিদিন সুস্থ জীবনের জন্য। শুধুমাত্র ওষুধ খেয়েই সুস্থ থাকতে পারবেন না এখনকার সময়ে। মনে রাখবেন, সবচেয়ে সহজ ও সস্তা ওষুধ হচ্ছে শরীর চর্চা করা। এটা শুধুমাত্র আমার কথা নয়। স্বাস্থ্য বিজ্ঞানের ভাষায় প্রতিদিনের হাঁটা শরীরকে একদিকে সুস্থ রাখতে সহযোগিতা করে। পাশাপাশি হৃদ্যন্ত্রকে সুস্থ ও সতেজ রাখে। হৃদ্রোগের ঝুঁকি বা সম্ভাবনা কমাতে সহায়তা করে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসক মহলের বক্তব্য, নিয়মিত হাঁটা-চলা করলে রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে থাকে । হাঁটা-চলা করা শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ করতে ও শরীরের ওজন কমাতে সাহায্য করে। হাঁটা মন ও শরীরের পক্ষে ভালো সঙ্কেত বয়ে আনে। মানসিক চাপ কমানোর জন্য সু-প্রভাতে শরীরচর্চা ও হাঁটাচলা এবং ঘুমের মান উন্নত করে। শুধু ওষুধ নয়, সুস্থ জীবনের অন্যতম প্রতিদিনের অভ্যাস হোক প্রতিদিনের হাঁটা। রোজ সুপ্রভাতে হাঁটুন, সুস্থ থাকুন আর দীর্ঘজীবী হোন।
