ফাঁকা স্টেডিয়ামে আইপিএল-এর ভাবনা হরভজনের

Harbhajan Singh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি বছরে আইপিএল হওয়া নিয়ে এখনও আশাবাদী হরভজন। ফাঁকা স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হলেও কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন ভারতীয় এই স্পিনার। বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণের জেরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়েছে। হরভজন সিং এ প্রসঙ্গে জানিয়েছেন, দর্শকেরা সব সময়েই গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে পছন্দ করি না আমি। কারণ এতে সেই উৎসাহ বা উদ্দীপনা পাওয়া যায় না। একান্তই ফাঁকা মাঠে খেলতে হয়, আর কী-ই বা করা যাবে? দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল হয়, তা হলে নিশ্চিত করতে হবে প্রতিটি দর্শক যেন টিভিতে সেই ম্যাচ দেখতে পারেন। তিনি আরও জানান, এক্ষেত্রে আমাদের সব ব্যাপারেই সতর্ক পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে প্রাধান্য দিতে হবে খেলোয়াড়দের। যেখানে খেলা হবে সেই স্টেডিয়াম থেকে হোটেল, উড়ান সব কিছুই যাতে জীবাণুমুক্ত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *