china maskBreaking News World 

করোনা সংকটে রপ্তানির নামে ঠকাচ্ছে চিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত দেশে রপ্তানি -সাহায্যের নামে খারাপ মাস্ক ও অকেজো টেস্টিং কিট পাঠিয়ে চিন নিরন্তর প্রতারণা করছে বলে অভিযোগ। বিশ্বজুড়ে করোনা সঙ্কট রুখতে একাধিক দেশে মাস্ক ও টেস্টিং কিট পাঠাবার বরাত পায় চিন। কিন্তু সেগুলি পাঠানোর বিষয়ে সে দেশ অর্থাৎ চিন প্রতারণার পথ নিয়েছে বলে আঙ্গুল তুলেছে বেশ কয়েকটি দেশ।

একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ফিনল্যান্ডের অভিযোগ যে তারা মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে চিন থেকে ২০ লক্ষ সার্জিক্যাল মাস্ক ও ২ লক্ষ ৩০ হাজার রেস্পিরেটর মাস্ক আমদানি করে। কিন্তু সেগুলির একটিও ব্যবহারের উপযোগী নয় কারণ প্রত্যেকটিই অত্যন্ত নিম্নমানের। স্পেন চিনে অর্ডার করেছিল ৩ লক্ষ ৪০ হাজার টেস্টিং কিট। তার মধ্যে ৬০ হাজার কিট কোনও কাজে আসবে না, কারণ সেগুলিতে প্রচুর ত্রুটি রয়েছে।

নেদারল্যান্ডস স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মার্চ মাসে তারা ৬ লক্ষ কিট চিন থেকে আমদানি করে। সেগুলি পৌঁছোবার পর দেখা যায়, ওই সব কিটের ফিল্টারগুলি অকেজো। এছাড়াও নাকি আরও গরমিল রয়েছে সেগুলিতে। সবমিলিয়ে করোনা সঙ্কটে চিনের এই ব্যবহারে ক্ষুব্ধ বিশ্বের অনেক দেশ।

Related posts

Leave a Comment