পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী এলআইসি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বস্তির খবর দিল এলআইসি। প্রিমিয়াম দেওয়ার মেয়াদ বাড়ল এলআইসি। সূত্রের খবর, মার্চ ও এপ্রিলে যাঁদের জীবনবিমার প্রিমিয়াম দেওয়ার কথা, তাঁদের জন্য কিছুটা স্বস্তি। বিপর্যস্ত পরিস্থিতিতে জীবনবিমার প্রিমিয়াম দেওয়ার সময়সীমা ১ মাস বাড়ানো হয়েছে। যে গ্রাহকদের প্রিমিয়াম ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল, তাঁরা আগামী ১৫ এপ্রিলের মধ্যে তা দিলেই চলবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি কোভিড-১৯-এ মৃত্যু হলেও তা বিমার অধীনে আসবে। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে বিমার টাকা দেওয়া হবে বলেও জানিয়েছে এলআইসি। সংস্থার বিবৃতি অনুযায়ী জানানো হয়েছে, গ্রাহকদের সমস্যার কথা মাথায় রেখে মার্চ ও এপ্রিলের প্রিমিয়াম দেওয়ার সময়সীমা ১ মাস বাড়ানো হল। ফেব্রুয়ারির প্রিমিয়াম দেওয়ার বাড়তি সময়সীমা গত ২২ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে তা বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে। বিপর্যস্ত পরিস্থিতিতে অনেকেই মারা গিয়েছেন। এলআইসি-ও সরকারি তালিকা অনুযায়ী আক্রান্তদের খুঁজে বের করে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে বলে খবর।

