মাস্ক পড়া বাধ্যতামূলক রাজ্যে

face mask

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাইরে বেরোলে মুখ ও নাক থেকে যাতে কোনওভাবেই সংক্রমণ না ছড়ায় তার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এই নির্দেশনামা জারি করেন। পাশাপাশি বাজার চলতি মাস্ক ছাড়াও কাপড়ের টুকরো, ওড়না, গামছা, রুমাল বা যে কোনওভাবে মুখ, নাক ঢাকা দেওয়ার জিনিস ব্যবহার করতে বলা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ মূলত নাক, মুখ এবং চোখ থেকে সংক্রমিত হয় বলে জানানো হয়েছে। আবার আক্রান্ত ব্যক্তিদের হাঁচি ও কাশি সুস্থ মানুষকেও অসুস্থ করে তোলে। মাস্ক পড়লে এই সংক্রমণ অনেকটাই রুখে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *