আদালতে আত্মসমর্পণ আনন্দ তেলতুম্বের

Maharastra Court

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষক-চিন্তাবিদ এবং দলিত অধিকার আন্দোলনের কর্মী আনন্দ তেলতুম্বে মহারাষ্ট্রের আদালতে আত্মসমর্পণ করতে চলেছেন। দলিত, সংখ্যালঘু ও অধিকারকর্মীদের উপর চলতে থাকা রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে বি আর আম্বেদকরের ১২৯-তম জন্মদিনটিকেই তিনি আত্মসমর্পণের জন্য বেছে নিয়েছেন বলে জানা যায়। এক্ষেত্রে অভিযোগ, সমস্ত ভিন্নমতকে দমনের যে স্বৈরশাসন চালাচ্ছে কেন্দ্রীয় সরকার- সেই সূত্রেই ভীমা কোরাগাঁওয়ের ঘটনায় মিথ্যা মামলায় জড়ানো হয়েছে আনন্দ তেলতুম্বে ও গৌতম নওলাখাদের। আরও অভিযোগ- ভারভারা রাও, সোমা সেন ও সুধা ভরদ্বাজদের মতো সমাজকর্মীরা অন্যায়ভাবে জেলে রয়েছেন। সূত্রের খবর, সংবিধানের রূপকার আম্বেদকরের জন্মদিনে আত্মসমর্পণের মধ্যে দিয়ে সংবিধান লঙ্ঘনের সরকারি ষড়যন্ত্রকেই ধিক্কার জানাতে চেয়েছেন আনন্দ। আবার আগেই আগাম জামিনের আবেদন অগ্রাহ্য করেছিল সুপ্রিমকোর্ট। বিপর্যস্ত পরিস্থিতিতে বয়স্ক দুই সমাজকর্মীর আত্মসমর্পণ আপাতত স্থগিতের আর্জিও নাকচ করা হয়েছে। বিশিষ্টজনেরা এই মামলা খারিজের দাবি তুলেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *