হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডালগ্লিশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লিভারপুলের তারকা ও ফুটবল কোচ কেনি ডালগ্লিশ হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এখন তিনি বাড়িতেই। পারিবারিক সূত্রের খবর, কেনি এখন বাড়িতে কোয়ারান্টিনে থাকবেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কেনি ডালগ্লিশ এক বার্তায় জানিয়েছেন, ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। হাসপাতালে দারুণ সেবা পেয়েছি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানাচ্ছি।

