সাংসদ-অভিনেত্রী নুসরতের বাবা হাসপাতালে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাসপাতালে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের বাবা মহম্মদ শাহজাহান। সূত্রের খবর, বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পারিবারিক সূত্রের খবর, নুসরত জাহানের বাবার জ্বর এসেছিল। ডায়াবেটিক হওয়ার কারণে ওষুধ কাজ করছিল না। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে ইনসুলিন দেওয়াও হয়। এরপর তিনি সুস্থ হন বলে জানা গিয়েছে। বিপর্যস্ত পরিস্থিতিতে উপসর্গ রয়েছে, তাই সরকারি নিয়ম অনুযায়ী সোয়াব নমুনা পরীক্ষা করা হয়। মহম্মদ শাহজাহান সম্প্রতি বিদেশে গিয়েছিলেন বলেও খবর।

