বাঁচার তাগিদে ৭০০ কিমি পথ পাড়ি সাইকেলেই

cycle

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভাঙা সাইকেলে ৭০০কিমি পথ অতিক্রম করলেন আস্তাব আলী শেখ। মেয়ের কান্না সহ্য করতে না পেরে এমনই সিদ্ধান্ত নিলেন পিতা আস্তাব। উত্তর প্রদেশের বালিয়া থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ডোমকলের মানিক নগর গ্রামে পৌঁছলেন তিনি। স্থানীয় সূত্রের খবর, গত ১০বছর শাখা নিয়েই দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি করেন আস্তাব। ঘরের স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ৫জনের পেট চালাতে হয় তাঁকেই।২১মার্চ দেশ জুড়ে লক ডাউন ঘোষণার সময় তিনি উত্তরপ্রদেশের এক গ্রামে ছিলেন।বুঝেছিলেন -নিজের গ্রামে পৌঁছতে না পারলে ভিন রাজ্যে না খেয়েই মরতে হবে। এর পর একজনের ধার দেওয়া ভাঙা সাইকেল ও ১২০০টাকা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। এর পর বিহারে এসে তাঁর সাইকেল ভেঙে যায়।তবে তিনি ভেঙে পড়েন নি। সেই ১২০০টাকায় আবারও একটি সাইকেল কিনে ফের রওনা দেন।অবশেষে ৫দিন পর নিজের বাড়িতে পৌঁছে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *