বিদেশে বিপর্যয়ে বাঙালি দম্পতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মধুচন্দ্রিমায় মালয়েিশয়া। লকডাউন পরিস্থিতি দেশে। ফিরতে পারেননি বাঙালি দম্পতি। সূত্রের খবর, প্রায় ৩ সপ্তাহ ধরে রয়েছেন কুয়ালালামপুরের গুরুদ্বারে। সঙ্গে রয়েছেন কয়েকটি বাঙালি ও দক্ষিণ ভারতীয় পরিবার। কবে দেশে ফেরা যাবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতির মধ্যেই দম্পতি জানতে পেরেছেন, তাঁদের চাকরিও অনিশ্চয়তায়। এমন বিপর্যয়ের মধ্যেই ওই দম্পতি জানিয়েছেন, আসছে তাঁদের নতুন অতিথি। কুয়ালালামপুরে চিকিৎসকেরা জানিয়েছেন, স্ত্রী সন্তান-সম্ভবা। সূত্রের আরও খবর, ফেব্রুয়ারিতে বিয়ের পরে মার্চের গোড়ায় কলকাতা থেকে বিশাখাপত্তনম হয়ে মালয়েশিয়া গিয়েছিলেন ওই দম্পতি। গত ১৫ মার্চ ছিল কলকাতা ফেরার বিমান। পরিস্থিতির প্রকোপে বন্ধ হয়েছে বিমান চলাচল। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়। এ রাজ্যের ২১ জন ও তামিলনাড়ুর ৭ জনকে শেষ পর্যন্ত ভারতীয় দূতাবাস পুচং গুরুদ্বারে মাথা গোঁজার স্থান করে দিয়েছে।

