যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি কিচেন

Jadavpur University-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পর্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক ও কর্মচারীরা মিলে কমিউনিটি কিচেন চালিয়ে আসছেন। সূত্রের খবর, প্রতিদিন ওই রান্নাঘর থেকে শহরের নানা প্রান্তে প্রায় ৩০০ দুঃস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ভাঙড়ের চাষিরা সেই হেঁশেলে সব্জি পাঠিয়ে পাশে দাঁড়ালেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, দিন কয়েক আগে ভাঙড় থেকে কৃষকরা প্রচুর সব্জি পাঠিয়েছেন। আবার যাদবপুরের পড়ুয়ারা নিজেদের তৈরি ২০ লিটার স্যানিটাইজার পাঠিয়েছেন ভাঙড়ের ওই কৃষিজীবীদের। অন্যদিকে যাদবপুর এলাকার শক্তিগড়ে ৫ জন দর্জি পারিশ্রমিক ছাড়া মাস্ক তৈরি করে পড়ুয়াদের দেবেন বলে জানা িগয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *