হিন্দু হস্টেলের আবাসিকদের সহায়তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফেব্রুয়ারি মাস থেকে কর্মহীন। বেতনও মিলছে না। সূত্রের খবর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে কর্মরত ৮ জন কর্মীর এখন কার্যত পথে বসার মতো অবস্থা হয়েছে। তাঁদের চাকরির দাবিতে আন্দোলনের মধ্যেই লকডাউন শুরু হয়ে যায়। তাই, তাঁদের দাবি-দাওয়ার বিষয়টি মেটেনি। এরপর এই পরিস্থিতিতে কর্মহীন ওই ৮ জন কর্মীর পাশে দাঁড়ালেন হিন্দু হস্টেলের আবাসিকরা। সবাই মিলে আপাতত ২৪ হাজার টাকা তুলেছেন বলে জানা গিয়েছে। আবাসিক ছাত্ররা প্রত্যেক কর্মীকে ৩ হাজার টাকা পাঠিয়ে সহায়তা করেছেন বলে জানা যায়।

