space staionTechnology World 

৯ বছর পর দুই মার্কিন মহাকাশচারী স্পেস-স্টেশনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুই মার্কিন মহাকাশচারী ৯বছর পর মার্কিন মহাকাশযান চড়ে আমেরিকার মাটি থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রওনা দিতে চলেছে। নাসা সূত্রে এ খবর পাওয়া যায়।ওই গবেষণা সংস্থার প্রধান ব্রিডেনস্টাইন টুইট করে জানিয়েছেন ,২০১১ সাল থেকে মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর জন্য আমেরিকা রাশিয়ার সোয়ুজ রকেটের উপর নির্ভরশীল ছিল।দীর্ঘ ৯বছর পর আগামী ২৭ মে আমেরিকার মাটি থেকে মার্কিন মহাকাশযান স্পেসএক্স ফ্যালকন ৯-এ চেপে মহাকাশে পারি দেবেন দুই মহাকাশচারী রবার্ট বেনকেন,ডগলাস হারলে।জানা যায়, ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সেরইও মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিভিন্ন সরঞ্জাম পাঠানো হ্ত। এই প্ৰথম মহাকাশ যান চেপে দুই মহাকাশচারী রওনা দিতে চলেছেন।নাসা সূত্রে আরও খবর, আগামী ২৭ মে বিকাল ৪.৩২ মিনিট নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চপ্যাড থেকে থেকে স্পেসএক্স রওনা দেবে।

Related posts

Leave a Comment