স্বাস্থ্যকর্মীদের জন্য পূর্ব রেলের বিশেষ পোশাক

eastern railway

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পূর্ব রেল চিকিৎসক
এবং স্বাস্থ্যকর্মীদের কথা চিন্তা করে নতুন ধরণের পোশাক তৈরি করবে । রেল সূত্রে জানা গিয়েছে, করোনা মোকাবিলায় এই ধরণের পোশাক তৈরি হবে।পূর্ব রেলের বিভিন্ন ওয়ার্কশপ লোকোশেড সহ অন্যান্য জায়গায় চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য৩১৮টি পোশাক তৈরি করা হয়েছে বলে খবর। পোশাকের নাম “কভারঅল”। পাশাপাশি প্যারামেডিক্যালে পোশাকও তৈরি হয়েছে ৯০৪টি। আবার পূর্ব রেলের মালদা বিভাগের কোচিং ডিপো চিকিৎসকদের জন্য একটি বিশেষ কেবিনও তৈরি করেছে বলে জানা যায়। রেল সূত্রে খবর,সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসকরা রোগী দেখতে পারবেন।অন্যদিকে মালদা বিভাগে কেবিন ছাড়াও বিশেষ ধরণের ৫০টি ফেস শিল্ড তৈরি করা হয়েছে রেলের পক্ষ থেকে। ওই সরঞ্জাম মেডিক্যাল ডিপার্টমেন্টকে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *