norendra modiHealth Others 

ভারতের সহায়তা দক্ষিণ আফ্রিকা ও মিশরকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার পাশেই ভারত।বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে আলোচনাপর্বও চলে।ওই আলোচনায় ঠিক হয়, ভারত দক্ষিণ আফ্রিকাকে বিভিন্ন ধরণের চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করবে।লকডাউনের জেরে আর্থিক ধাক্কা সামলানোর বিষয়েও দুই রাষ্ট্র প্রধানের মধ্যে আলোচনা হয়।পাশাপাশি বিশ্বজুড়ে করোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে টেলিফোনে কথা হয়।ওই দেশেও জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Related posts

Leave a Comment