বেতন-পেনশনের উপর প্রভাব পড়ার আশঙ্কা নেইঃ কেন্দ্র

Pension Holder

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পেনশন কমছে না, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন কমিয়ে দেওয়া হচ্ছে না বলে জানাল কেন্দ্র। এমন কোনও পরিকল্পনাও কেন্দ্রের নেই বলে জানানো হয়েছে। স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মন্ত্রকের এই সংক্রান্ত ট্যুইট শেয়ারও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হবে বলে বিভিন্ন মহলে জল্পনা ছড়ানো হয়েছে। এরকম কোনও পরিকল্পনা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নেই। পেনশন কমানো হবে না। বেতন এবং পেনশনের উপর কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। এরকম কোনও প্রস্তাব বিবেচনাও করা হচ্ছে না বলে স্পষ্ট জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিষয়টি ডিপার্টমেন্ট অব পেনশনস অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ারের (ডিওপিপিডব্লু) নজরে আসার পরেই এই ইস্যুতে ক্ল্যারিফিকেশন দিতে উদ্যোগী হয় কেন্দ্র। প্রসঙ্গত, বর্তমানে প্রায় ৬৫ লক্ষ ২৬ হাজার কেন্দ্রীয় সরকারি পেনশন প্রাপক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *