Armenian StreetOthers 

আর্মেনিয়ান স্ট্রিট এলাকায় মদের দোকানে চুরি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মদের দোকান ভেঙে চুরির ঘটনা। ঘটনাটি ঘটেছে আর্মেনিয়ান স্ট্রিট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এই ঘটনা ঘটে। চুরির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে বড়বাজার থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি দামি ব্র্যান্ডের মদের বোতল। পুলিশ সূত্রে আরও খবর, দোকানের মালিক স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জানতে পারেন, তাঁর দোকানের দেওয়াল ভাঙা ও শাটারটি অল্প তোলা রয়েছে। এই খবর পাওয়ার পর তিনি দোকানে এসে দেখেন দোকানে রাখা মদ গায়েব। সমস্ত দামি ব্র্যান্ডের মদ চুরি হয়ে গিয়েছে বলে খবর। দোকানদার দাবি করেছে, প্রায় ৫০টির বেশি বোতল চুরি গিয়েছে।

Related posts

Leave a Comment