Rice Ristribate-1Others 

রেশন কার্ড না থাকলে জিআর দিচ্ছে রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য খাদ্য দপ্তরের টোল ফ্রি নম্বরে অনেক মানুষই অভিযোগ জানাচ্ছেন, চাল-গম পাওয়ার রেশন কার্ড নেই। এরপর খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই সব ক্ষেত্রে গ্রামীণ এলাকার মানুষ হলে বিডিও বা পঞ্চায়েত অফিসে এবং শহর এলাকায় পুরসভার অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। খাদ্য দপ্তর সূত্রের খবর, খাদ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেনারেল রিলিফ (জিআর) খাতে বেশ কিছু পরিমাণ চাল দিয়েছে। রেশন কার্ড নেই এমন কোনও মানুষ থাকলে খাদ্যের একান্ত প্রয়োজন হলে জিআর খাতে ওই চাল দেওয়া হবে। তবে ওই চাল রেশন দোকান মারফৎ দেওয়া হচ্ছে না। প্রশাসনের মাধ্যমে বিলি করা হচ্ছে। লকডাউন পর্ব উঠে গেলে স্বাভাবিক কাজকর্ম শুরু হলে ফের রেশন কার্ডের জন্য আবেদন নেওয়া ও কার্ড দেওয়ার কাজ শুরু করবে দপ্তর। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে দু-দফায় খাদ্য দপ্তর রাজ্য জুড়ে বিশেষ শিবির খুলেছিল রেশনে ভর্তুকিতে চাল-গম পাওয়ার কার্ডের জন্য আবেদন করার জন্য। ওই সময় লক্ষ লক্ষ আবেদনপত্র জমা পড়ে নতুন রেশন কার্ড করার জন্য।

Related posts

Leave a Comment