রেশন কার্ড ও আধার সংযুক্তকরণ প্রক্রিয়া
রেশন কার্ড আর আধার যুক্তের প্রক্রিয়া শেষ ৩১ ডিসেম্বর। এমনই নির্দেশ দেওয়া হয়েছে।
রেশন কার্ড আর আধার যুক্তের প্রক্রিয়া শেষ ৩১ ডিসেম্বর। এমনই নির্দেশ দেওয়া হয়েছে।
রেশন কার্ডে থাকছে আধার ও মোবাইল নম্বর। সূত্রের খবর, রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বর যুক্ত করার কাজ শুরু রাজ্যে।
ডিজিটাল হচ্ছে রেশন ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের রেশন ব্যবস্থার বদল আনতে উদ্যোগী খাদ্য দপ্তর। রেশন পেতে মানুষের যাতে হয়রানি না হয় তার জন্য চালু হচ্ছে ই-অফিস।
খাদ্যসামগ্রীর স্পেশাল কুপন। সূত্রের খবর, ডিজিটাল রেশন কার্ড, ফুড কুপন নেই ও পুরনো কাগজের রেশন কার্ড রয়েছে এমন ব্যক্তিদের জন্য এবার স্পেশাল কুপনের ব্যবস্থা করতে উদ্যোগী হল রাজ্য সরকার।
এবার ডিজিটাল রেশন কার্ড ও ফুড কুপনধারী গ্রাহকদের মাসে মাথাপিছু ৫ কেজি করে বিনা পয়সায় চাল দিতে চলেছে রাজ্য।
রাজ্য খাদ্য দপ্তরের টোল ফ্রি নম্বরে অনেক মানুষই অভিযোগ জানাচ্ছেন, চাল-গম পাওয়ার রেশন কার্ড নেই। এরপর খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই সব ক্ষেত্রে গ্রামীণ এলাকার মানুষ হলে বিডিও বা পঞ্চায়েত অফিসে এবং শহর এলাকায় পুরসভার অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে।
নতুন ও সংশোধিত কার্ড ছাড়াও পাওয়া যাবে রেশন। কলকাতা পুরসভা সূত্রের খবর, কলকাতার যেসব নাগরিকরা এখনও নতুন এবং সংশোধিত রেশন কার্ড পাননি, তাঁদের বাড়িতে ফুড কুপন পৌঁছে দেবে কলকাতা পুরসভা।