ডিজিটাল রেশন কার্ড-ফুড কুপনধারীদেরও ৫ কেজি চাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ডিজিটাল রেশন কার্ড ও ফুড কুপনধারী গ্রাহকদের মাসে মাথাপিছু ৫ কেজি করে বিনা পয়সায় চাল দিতে চলেছে রাজ্য।খাদ্য দপ্তর সূত্রে এ খবর পাওয়া যায়।সূত্রের আরও খবর, ভুর্তুকিতে চাল পাওয়ার জন্য যাঁরা নতুন কার্ডের আবেদন করেছেন তাঁরাও ফুড কুপন দিয়ে রেশন দোকান থেকে চাল সংগ্রহ করতে পারবেন।এক্ষেত্রে তাঁদের নতুন রেশন ডিজিটাল কার্ডের অনুমোদন থাকতে হবে। কার্ডের অনুমোদন থাকলেই ফুডকুপন পাওয়া যাবে। ওই ফুড কুপনে গ্রাহকের নাম ও রেশন কার্ডের নম্বর লিখে দেওয়া থাকছে।ফুড কুপন দেখিয়ে গ্রাহকরা চাল সংগ্রহ করতে পারবেন, এমনটাই জানিয়েছে খাদ্য দপ্তর।

