sc, stOthers 

তপশিলি -উপজাতি প্রবীণ নাগরিকদের পাশে রাজ্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতি। এর মধ্যেই বাজেট ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি প্রবীণ নাগরিকদের আর্থিক অনুদান দিতে চলেছে রাজ্য। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত প্রবীণ নাগরিকদের প্রতি মাসে ১হাজার টাকা করে অনুদান দেবেন। বন্ধু ও জয় জোহর প্রকপ্লের মাধ্যমে এই অনুদান তুলে দেওয়ার কথা। সেই ঘোষণা মেনেই করোনা সংক্রমণের জন্য আর্থিক সংকটের মধ্যেও প্রায় সাড়ে ৫ লক্ষ তপশিলি ও উপজাতি প্রবীণ নাগরিকদের দু মাসের অনুদান একত্রে পৌঁছে দেওয়ার তৎপরতা দেখালেন।পাশাপাশি কন্যাশ্রী, বার্ধক্যভাতা,বিধবা ভাতা সহ প্রতিবন্ধীদের ভাতাও মিটিয়ে দিল রাজ্য, এমনটাই জানা গিয়েছে।

Related posts

Leave a Comment