রাজ্যে রেশন ব্যবস্থা এবার আধুনিক ডিজিটাল সিস্টেমে

Degital Ration

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিজিটাল হচ্ছে রেশন ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের রেশন ব্যবস্থার বদল আনতে উদ্যোগী খাদ্য দপ্তর। রেশন পেতে মানুষের যাতে হয়রানি না হয় তার জন্য চালু হচ্ছে ই-অফিস। সূত্রের খবর, আসতে চলেছে নতুন অ্যাপ ও পোর্টাল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে খাদ্য দপ্তরের সমস্ত কাজকর্ম কম্পিউটারের মাধ্যমেই হবে। পুরসভা অথবা পঞ্চায়েত থেকে কারও ডেথ সার্টিফিকেট ইস্যু করা মাত্রই অনলাইনে সেই তথ্য চলে আসবে খাদ্য দপ্তরের হাতে। এই পদ্ধতির ফলে মৃত ব্যক্তির কার্ড ব্যবহার করে কেউ রেশনের মাল তুলতে পারবেন না।

পাশাপাশি রেশন সংক্রান্ত যে-কোনও অভিযোগ জানানোর জন্য চালু হবে অটো টোল ফ্রি নম্বর। এরফলে অভিযোগকারীর কণ্ঠস্বর আপনা থেকেই রেকর্ড হয়ে যাবে। অনলাইনেই রেশনের সমস্ত ধরনের ফর্ম ডাউনলোড করা যাবে। আরও স্মার্ট হয়ে উঠছে খাদ্য দপ্তর। এই ব্যবস্থা সম্পর্কে একটা অংশের বক্তব্য, এরফলে রেশনের দুর্নীতি কমবে, তেমনি রেশন গ্রাহকদের ঝক্কি-ঝামেলাও অনেকটা কমে যাবে। একনজর জেনে নিন
নতুন এই ব্যবস্থায় কী-কী থাকছে। যেমন– খাদ্য দপ্তরের সমস্ত কাজকর্ম এবার কম্পিউটারের মাধ্যমে হবে। রেশন কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি চালু হচ্ছে নতুন অ্যাপ ও পোর্টাল। পঞ্চায়েত এবং পুরসভার ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে রেকর্ড চলে যাবে খাদ্য দপ্তরের সার্ভারে। অটো টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগকারীর ভয়েস রেকর্ডও করা হবে। খাদ্য সরবরাহে ডিজিটাল নজরদারি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *