আশাবাদী হু-এর ডিরেক্টর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান আপাতত বন্ধ আমেরিকার। অন্যদিকে হু-এর ডিরেক্টর জেনারেলের আশা, ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। আবার অনুদানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও আশাবাদী হু-এর ডিরেক্টর। তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুস জানিয়েছেন, আমেরিকার অনুদান খুবই গুরুত্বপূর্ণ। শুধু অন্যদের জন্য নয়, করোনার প্রকোপের সময়ে আমেরিকার জন্যও এই অর্থ জরুরি। পদত্যাগের দাবি প্রসঙ্গে তেদ্রসের স্পষ্ট বক্তব্য, মানুষকে বাঁচানোই কাজ। পদত্যাগের প্রশ্নই ওঠে না।

