“বরাহনগর উদ্যোগ”-এর ত্রাণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে বিপর্যস্ত পরিস্থিতি। এই সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের মধ্যে অন্যতম হল “বরাহনগর উদ্যোগ”। সূত্রের খবর, ওই সংগঠনের পক্ষ থেকে যৌনকর্মীদের হাতে অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য ও মাস্ক তুলে দেওয়া হয়েছে। কয়েকটি স্থানীয় দলকে সঙ্গে নিয়ে চাল, ডাল, আলু, সয়াবিন ও সাবান তুলে দিচ্ছে ৭৫টি পরিবারের হাতে। এই কাজে বিশেষ সাহায্য করেছে “হামলাটুনি” ও “ইচ্ছে উড়ান”-এর সদস্যরা।

