বেহালার সাহাপুরে ক্লাবের উদ্যোগ

Distribution Food

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেহালার সাহাপুরে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। করোনা সংক্রমণের জেরে লকডাউনজনিত পরিস্থিতিতে তাঁদের অবস্থা আরও খারাপ হয়েছে। সূত্রের খবর, বিপদের দিনে এলাকার পঞ্চবটীতলা সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে স্থানীয় এই দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। ক্লাবের সদস্যরা নিজেদের প্রচেষ্টায় ডিম, তেল ও পাউরুটি-সহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংগ্রহ করে তুলে দিলেন এলাকার বেশ কিছু বাসিন্দার হাতে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দফায় এ কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *