বাড়িতেই ত্রাণ-সামগ্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়িতে ত্রাণ। সূত্রের খবর, শারীরিক কারণে অনেকেই ত্রাণের সামগ্রী নিতে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছতে পারছেন না। সেই সব মানুষের জন্য বাড়িতেই ত্রাণ-সামগ্রী পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুরসভার অন্তর্গত ১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর জানিয়েছেন, তাঁর সঙ্গে ওয়ার্ড অফিসে যোগাযোগ করলে তিনি ত্রাণ-সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

