Kolkata Municipality-1Others 

বন্ধ হচ্ছে “টক টু মেয়র” অনুষ্ঠান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্ধ হয়ে যাচ্ছে “টক টু মেয়র” অনুষ্ঠান। সূত্রের খবর, আগামী ৭ মে মেয়াদ শেষ হচ্ছে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের। “টক টু মেয়র” অনুষ্ঠানেই এই খবর জানিয়ে দেন মেয়র ফিরহাদ হাকিম। এবার নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ জানানো যাবে কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিরহাদ হাকিম এ বিষয়ে জানিয়েছেন, “টক টু মেয়র”-এর নম্বরেই ইয়োর কমপ্লেন টু কর্পোরেশন ব্যবস্থায় অভিযোগ জানানো যাবে। নাগরিক পরিষেবার কাজ তো অফিসারেরা করেন। তাঁরাই সমাধান সমস্যার করবেন। নতুন ব্যবস্থা কীভাবে কাজ করবে, আগামী ৭ মে-র আগেই তা ঠিক করা হবে। যাতে নাগরিক পরিষেবায় কোনও সমস্যা না থাকে। করোনার আবহের মধ্যেই এবার ডেঙ্গি প্রতিরোধের কাজেও পুর প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন মেয়র।

Related posts

Leave a Comment