রাজারহাটে পঞ্চায়েত এলাকায় জলের ব্যবস্থা

Rajarhat Panchayet

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলের ব্যবস্থা করা হল। সূত্রের খবর, রাজারহাটের পঞ্চায়েত এলাকায় অতিরিক্ত জল সরবরাহের জন্য নতুন ব্যবস্থা তৈরি হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের ১০ নম্বর ট্যাঙ্কের কাছে উঁচু কল তৈরি হয়েছে। সেই কল থেকে ট্যাঙ্কারে জল ভরে নিয়ে যাবেন রাজারহাট পঞ্চায়েতের কর্মীরা। হিডকোর পক্ষ থেকে জানানো হয়েছে, নিউটাউনের আশপাশে রাজারহাট পঞ্চায়েত এলাকায় জলের প্রয়োজন। সেই আবেদন পেয়ে ৩ দিনের মধ্যেই একটি উঁচু কল তৈরি হয়েছে। সেখান থেকেই জল সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *