বেসরকারি পরীক্ষাগার সিল

Health Department

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য স্বাস্থ্য দফতর আইসিএমআর-এর অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা করার অভিযোগে ফুলবাগানে অবস্থিত একটি বেসরকারি পরীক্ষাগার সিল করে দিল। সূত্রের খবর, ১০ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ওই পরীক্ষাগারের বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা যায়, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *