আজ সারাদিন
01
শরীরে স্প্রে কতটা বিধিসম্মত, বিভিন্ন মহলে প্রশ্ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শরীরে স্প্রে নয়, জানিয়েছে প্রশাসন। হুগলি জেলা প্রশাসনের ডানকুনি-কাণ্ডে টনক নড়ল। সূত্রের খবর, বাইরে থেকে আসা কারও শরীরে যাতে স্যানিটাইজার স্প্রে করা না-হয়, সে ব্যাপারে জেলার সব পুরসভাকে সতর্ক করা হল। উল্লেখ্য, অজমের থেকে বিশেষ ট্রেনে ডানকুনিতে এ রাজ্যের ১১৮৬ জন ফিরেছেন। তাঁদের কয়েকজনের শরীরে স্যানিটাইজার স্প্রে করতে দেখা যায়। তবে ডানকুনি পুর কর্তৃপক্ষ অবশ্য স্প্রে করার বিষয়টি স্বীকার করেছে বলে খবর। এইভাবে স্প্রে করা কতটা বিধিসম্মত তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন। আবার জেলা প্রশাসন দাবি করেছে, ওই নির্দেশ কাউকে দেওয়া হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ জানিয়েছেন, স্যানিটাইজার স্প্রে করার পরিকল্পনা আমাদের ছিল না। বিষয়টি নজরে আসামাত্র বন্ধ করা হয়। পাশাপাশি অন্য পুরসভাকেও সতর্ক করা হয়েছে।
