পরিযায়ী শ্রমিক নিয়ে ট্রেন খড়গপুরে

Kharagpur Train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্রেনের সূচি বদল। রেল সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক নিয়ে ট্রেন খড়গপুরে আসছে। ভেলোর থেকে ওই ট্রেনটি বেলা ২টা নাগাদ ছাড়বে বলে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে বুধবার দুপুর ৩টা নাগাদ ওই ট্রেন খড়গপুরে পৌঁছনোর সম্ভাবনা। রেল সূত্রে আরও জানা যায়, খড়গপুর স্টেশনে নয়, ট্রেনটি দাঁড়াবে তুলনায় অনেকটাই ফাঁকা হিজলি স্টেশনে। দুই মেদিনীপুর, হুগলি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট ১২০৭ জন শ্রমিক এই ট্রেনে ফিরবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *