দেউলিয়া কলম্বিয়ার প্রাচীন উড়ান সংস্থা অ্যাভিয়াঙ্কা

avianca

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একের পর এক বিমান সংস্থা আর্থিক মন্দার কারণে বন্ধ হচ্ছে। সূত্রের খবর, সেই তালিকায় এবার ঢুকে পড়ল কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা। উল্লেখ্য, এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীন উড়ান সংস্থা। সব থেকে পুরনো ডাচ সংস্থা কেএলএম-এর পর তৈরি এটি। এর আগে বিশ্বের ৪টি বড় উড়ান সংস্থা পরিষেবা তুলে দেওয়ার কথা জানিয়েছিল। যেমন- ভার্জিন অস্ট্রেলিয়া, এয়ার মরিশাস ও সাউথ আফ্রিকান এয়ারলাইন্স এবং নরওয়েজ এয়ারওয়েজ। সূত্রের আরও খবর, ভার্জিনে ১৬ হাজার কর্মীর চাকরি যায়। অ্যাভিয়াঙ্কাতে গিয়েছে ২০ হাজার জনের। ১০০ বছরের পুরনো অ্যাভিয়াঙ্কা পূর্বেই আর্থিক অনটনে পড়েছে। বিপুল ঋণের বোঝা। হাত-বদল হলেও অবস্থা ফেরেনি। করোনা পরিস্থিতিতে আরও বিপর্যস্ত সংস্থা। ধার শোধ করতে না-পেরে দেউলিয়া ঘোষণার আর্জি জানিয়েছে ওই সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *