ডোমজুড়ের জগদীশপুর হাটে বিনামূল্যে আনাজ

Rajeev Bandyopadhyay-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ত্রাণ। সূত্রের খবর, এবার বাজার থেকে পছন্দ মতো আনাজ বিনামূল্যে পাবেন বাসিন্দারা। জানা গিয়েছে, ডোমজুড়ের জগদীশপুর হাটে চালু হল এমনই ব্যবস্থা। প্রতিদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে ওই বাজার। স্থানীয় বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, প্রতিদিন আড়াই হাজার লোক সেখান থেকে প্রয়োজন মাফিক বিভিন্ন আনাজ নিতে পারবেন। তবে সব মিলিয়ে একজন ব্যক্তি সাড়ে ৩ কেজির বেশি আনাজ নিতে পারবেন না। ওজন পরীক্ষা করার ব্যবস্থা থাকবে বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *