lance klusenerSports 

বেতন কমলো কোচ ল্যান্স ক্লুজনারের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার কারণে জেরবার জনজীবন।জানা গিয়েছে , এবার বেতনে কোপ আফগানিস্তানের ক্রিকেট কোচ ল্যান্স ক্লুজনারের।সূত্রের খবর, ওই কোচের বেতন প্রায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় ।অন্যদিকে জুন মাসে জিম্বাবোয়ে সফরে যাওয়ার কথা আফগানিস্তান ক্রিকেট দলের।ওই সফর বাতিল হলে কোচ এবং সাপোর্ট স্টাফদের বেতন আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

Leave a Comment