ashok nagarOthers 

মানসিকভাবে পাশে থাকার আহ্বান প্রাক্তন সেনাকর্মীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রদীপ পাইক দেশের হয়ে কার্গিল যুদ্ধ জয় করেছিলেন। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়েও শেষ হাসি হাসলেন। অশোকনগরের এই প্রাক্তন সেনা কর্মী ১৬ দিনের লড়াই শেষ করে সুস্থ হয়ে নিজের পুটিয়া গ্রামের বাড়িতে ফিরেছেন। গুজবকেই দায়ী করলেন প্রদীপবাবু। বাড়িতে ফিরে এসে তিনি জানিয়েছেন, দেশের জন্য বন্দুক কাঁধে নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি।অথচ আমি করোনায় আক্রান্ত হওয়ায় সকলেই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।অনেকে আবার রটিয়েছে আমার আমার মৃত্যুর খবরও। এর থেকে বেদনার আর কি আছে। করোনা আক্রান্তদের অর্থ সাহায্যের পরিবর্তে মানসিকভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।

Related posts

Leave a Comment