করোনা-আবহে রক্তদানে নতুন নিয়মবিধি স্বাস্থ্য দফতরের

Health Department

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রক্তদানে নতুন বিধি। রাজ্যের স্বাস্থ্য দফতর করোনা-আবহে রক্তদান শিবিরের জন্য নতুন নিয়মবিধি চালু করেছে। এক্ষেত্রে বলা হয়েছে, কমিউনিটি হল বা ক্লাবে সর্বাধিক ৫০ জন, গাড়ির ভ্রাম্যমাণ শিবিরে সর্বাধিক ৪০ জন রক্ত দিতে পারবেন। আবার সর্বাধিক ৫ জন স্বেচ্ছাসেবক শিবিরে থাকতে পারবেন। একসঙ্গে ৫ জনের বেশি রক্ত দিতে পারবেন না। পাশাপাশি মেনে চলতে হবে পারস্পরিক দূরত্বের বিধিও। সূত্রের আরও খবর, কন্টেনমেন্ট জোনে শিবির করা যাবে না। জানানো হয়েছে, শিবিরে রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পরিযায়ী শ্রমিক, প্রবাসী নাগরিক, সর্দি-জ্বরে আক্রান্ত ও করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের রক্ত নেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *