রাজ্যে কন্টেনমেন্ট জোনের বাইরে বাস পরিষেবা মিলবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাস চলতে পারে পরের সপ্তাহেই। পরিবহণ দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহের গোড়ায় সারা রাজ্যে কন্টেনমেন্ট জোনের বাইরে বাস পরিষেবা শুরু হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ময়দান তাঁবুতে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বাস-মিনিবাস মালিকেরা পরিষেবা শুরু করতে রাজি হয়েছেন বলেও খবর। আরও জানা যায়, সতর্কতা বিধি মেনে বাসে ২০ জন এবং মিনিবাসে ১৫ জন যাত্রী নেওয়া হবে। কলকাতায় মিনিবাসে ৩.৭৫ গুণ, বাসে ৩.৫ গুণ পর্যন্ত ভাড়া বাড়তে পারে। আবার মহানগরে ক্যাব ও অটো চালু করার কথাও ভাবা হচ্ছে।

