দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতি সঙ্কটের মুখে

world economics graf

আমার বাংলা অনলাইন নিউজ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সংকটের মুখে পড়তে চলেছে বিশ্ব অর্থনীতি।বিশেষজ্ঞরা বলছেন, চলতি আর্থিক বছরে বিশ্ব অর্থনীতিতে দেখা দেবে মন্দার পরিবেশ।জানা গিয়েছে, বিশ্বজনীন জিডিপি কমবে ৫.২ শতাংশ। সেমি এনুয়াল গ্লোবাল প্রসপেক্ট রিপোর্ট প্রকাশ করে এই তথ্য সামনে এনেছে বিশ্বব্যাঙ্ক। চিন ছাড়া বিশ্বের সব দেশেই অর্থনীতি সঙ্কটে পড়বে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।এই তালিকায় ভারতও রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ৩.২শতাংশ সঙ্কুচিত হতে পারে ভারতীয় অর্থনীতি।অন্যদিকে ২০২১-২২ সালের অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৩.১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস। উল্লেখ্য, করোনার দীর্ঘ প্রভাব গোটা বিশ্বে পড়বে তা কয়েক মাস ধরেই অনেকবারই সামনে আনার চেষ্টা করেছিলেন
বিশিষ্ট অর্থনীতিবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *