সিবিএসইতে পাঠক্রম কমানোর ইঙ্গিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আবহে সঙ্কটের কথা মাথায় রেখে সিবিএসই চলতি শিক্ষাবর্ষের জন্য পাঠ্যক্রম এবং সারা বছর ক্লাসের মোট সময় কমানোর পূর্বাভাস দিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। আইসিএসই বোর্ড সূত্রে জানানো হয়েছে, আইসিএসই-র দশম ও একাদশ শ্রেণির বাকি পরীক্ষার ক্ষেত্রেও সামাজিক বিধি-নিষেধ মেনে মাস্ক ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে স্কুল প্রিন্সিপালদের।অন্যদিকে সিবিএসই প্রসঙ্গে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী টুইটারে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অভিভাবক এবংশিক্ষকদের অনুরোধে আমরা পাঠ্যক্রম ও ক্লাসে পড়ানোর সময় কমানোর ভাবনা চিন্তা শুরু করেছি।

