আপাতত স্থগিত আধার সংক্রান্ত পরিষেবা

Aadhar Card-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাময়িক বন্ধ আধার পরিষেবা। সূত্রের খবর, কলকাতায় বন্ধ রাখা হবে আধার পরিষেবা। সল্টলেকের আধার সেবা কেন্দ্রে মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আধার কার্ড সংক্রান্ত কোনও কাজ করা যাবে না বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। অন্যদিকে ভোটের মনোনয়নের কারণে মালদহের জেলা প্রশাসনিক অফিসে আগামী ৮ এপ্রিল মাস পর্যন্ত বন্ধ রয়েছে আধারের কাজ। এক্ষেত্রে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে আধার সংক্রান্ত কাজের জন্য অগ্রিম বুকিং করেছিলেন, তাঁরা অন্য কোনওদিন ফের আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *