RajanikanthOthers 

রাজনীতির ময়দানে অভিনেতা রজনীকান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জানুয়ারিতে নতুন দল গড়ার ইঙ্গিত দিলেন অভিনেতা রজনীকান্ত। সূত্রের খবর, তামিলনাড়ুর বিধানসভা ভোট প্রায় ৫ মাস বাকি। আগামী জানুয়ারি মাসে নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এক্ষেত্রে তাঁর বক্তব্য, ভোটে জয় হবে তাঁদেরই। তবে দল গড়ে রজনী কবে ভোটের লড়াইয়ে নামবেন তা এখনও স্পষ্ট নয়। রাজনীতির বিষয়ে অনেকদিন থেকেই তাঁর ভক্তদের উৎসাহ দেখা গিয়েছে। উল্লেখ করা যায়, প্রাথমিক পদক্ষেপ হিসেবে ‘রজনী মাক্কাল মনড্রাম’ নামে একটি মঞ্চও গড়েছিলেন সুপারস্টার। তবে তিনি নিজে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে তার কোনও স্পষ্ট জবাবও দেননি রজনীকান্ত।

Related posts

Leave a Comment