মহাকাশে চাষাবাদ ঘিরে নাসার পরিকল্পনা

Nasa

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দীর্ঘদিনের চেষ্টার পরে নাসার বিজ্ঞানীরা মহাকাশে মুলো চাষ করতে চলেছেন। চারাও সঠিকভাবে তৈরি করা হয়েছে। সেই চারাগুলি দ্রুত বাড়ানোর জন্য গবেষণা চলছে। এর আগে বিজ্ঞানীরা মহাকাশে বিশেষ ধরণের গমের চাষ করেছিলেন। এটাই ছিল শুরু।
সূত্রের খবর, কারা চাঁদে বা মঙ্গল গ্রহে প্রথমে বসবাস করতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর প্রতিযোগিতা । তবে বসবাস করলে তো আর হবে না। বেঁচে থাকার জন্য খাবার চাই. প্রতিদিনের খাবার পৃথিবী থেকে বহন করা সম্ভব নয়। একেবারে তাজা ফল এবং শাকসব্জী দরকার। নাসা এখন সেই সমস্যা সমাধানের জন্য চাষের উদ্দ্যোগ নিয়েছে।

সূত্রের আরও খবর, মহাকাশে কোনও বাতাস নেই। মধ্যাকর্ষণ শক্তিও নেই। ফলস্বরূপ, সেখানে ফসল ফালানো সোজা কথা নয়। তবে নাসার বিজ্ঞানীরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। মাইক্রোগ্র্যাভিটি বা শূন্য অভিকর্ষ বলে যেখানে ভেসে থাকতে হয় মহাকাশচারীদের সেখানে মুলো চাষ করার চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন বিজ্ঞানীরা। সামগ্রিকভাবে এই প্রচেষ্টা সফল হয়েছে বলে দাবি। এক্ষেত্রে আরও অবাক করার বিষয় – মহাকাশে চাষ পর্ব চলছে, আর বিজ্ঞানীরা তা পৃথিবীতে বসে যত্ন করছেন। সম্পূর্ণ অপারেশনটি নাসার ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে পরিচালিত হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *